শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে কৃষক গ্রুপের মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ

সুজন আলী, (রাণীশংকৈল) ঠাকুরগাঁও প্রতিনিধি   |   সোমবার, ১১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে কৃষক গ্রুপের মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ
২৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার (১১ আগষ্ট) দুপুরে রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক, শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম , যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সহকারী কৃষি কর্মকর্তা সাবের আলী,শফিউল হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, কৃষক দলের সহ-সভাপতি আব্দুল সাত্তার, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, প্রেস ক্লাব সভাপতি, আশরাফুল আলম, এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দসহ উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার, ২৫টি রিপার, ২৫টি পাওয়ার স্প্রেয়ার, ২৫টি ব্রি বীজ বপন যন্ত্র এবং ২,৫০০ রাইস ট্রান্সপ্লান্টার ট্রে বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা যন্ত্রগুলোর সঠিক ব্যবহার ও কৃষিতে এর গুরুত্ব নিয়ে কৃষকদের দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com