শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কয়রায় গভীর রাতে নদী থেকে বালু উত্তোলন,এক(১) লাখ টাকা জরিমানা

কয়রা উপজেলা প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম:   |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কয়রায় গভীর রাতে নদী থেকে বালু উত্তোলন,এক(১) লাখ টাকা জরিমানা
২৬

খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদী থেকে গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে কপোতাক্ষ নদী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মদিনাবাদ গ্রামের জি. এম. সাহেব আলীর ছেলে জি. এম. হারুনার রশীদ (৩৫), লোকা গ্রামের মো. মোস্তফা ঢালীর ছেলে মো. মেহেদী হাসান (২৫), মদিনাবাদ গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. রিয়াজ হোসেন (২১) এবং আংটিহারা গ্রামের মো. আ. হাইয়ের ছেলে মো. দিদারুল ইসলাম।

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এবং মুচলেকা নেওয়া হয়।

জানা গেছে, কয়রা উপজেলার কপোতাক্ষ নদী থেকে গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন খবর পেয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকি কয়রা থানা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘন করায় তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকি। এসময় কয়রা থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com