শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ার ভূঁইয়ারায় পাকা সড়ক ভেঙ্গে পুকুরে,জনদুর্ভোগ চরমে

মোঃ জুয়েল রানাঃ   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ার ভূঁইয়ারায় পাকা সড়ক ভেঙ্গে পুকুরে,জনদুর্ভোগ চরমে
২২

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল -ভূঁইয়ারা-গোলবাহার সড়কের ভূঁইয়ারায় পাকা সড়ক ভেঙ্গে পুকুরে তলিয়ে গেছে। রাস্তাটির দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করা হলেও সম্পূর্ণ ভাবে মাটি দিয়ে ভরাট করা হয়নি,যার ফলে সড়ক ভেঙ্গে পুকুরে তলিয়ে যায়।

স্থানীয়রা জানান, প্রতিনিয়ত অটো রিক্সা, সিএনজির যাত্রী সাধারনরা দুর্ঘটনার শিকার হচ্ছে। এই এলাকার মানুষের পালাখাল বাজারে যাওয়া সহ,যাতায়াতের একমাত্র রাস্তা এটা।সড়কটি ভেঙ্গে পুকুরে তলিয়ে যাওয়ার কারনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়া করতে অসুবিধা হচ্ছে। সবসময় মনে থাকে দুর্ঘটনার ভয়। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে কয়েক হাজার মানুষ।

এই এলাকার মানুষের যাতায়াতের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। বর্তমানে সড়কটির কোন অস্তিত্ব নেই বললে চলে।সড়কটি দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছে এলাকার ভুক্তভোগী সাধারন মানুষ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com