এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৬২ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহকারী নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিনারুল ইসলাম সহ নকল সরবরাহকারী সিন্ডিকেট ৬ সদস্যকে ডিভাইসহ আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের বাসা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে, আটক মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা যায়। এছাড়া তিনি আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তবে বাকি পাঁচজনের নাম এখনও জানা যায়নি।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি মোঃ আব্দুল্লা হিল জামান জানান, অভিযান চলমান রয়েছে, আটক মিনারুল ইসলাম সহজ ৬ জনকে পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অসাধু উপায়ে উত্তরপত্র সংগ্রহের সময় ডিভাইস সহ আটক করা হয়েছে। এখন পর্যন্ত মোট ছয় জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ, অভিযান শেষ হলে আরো বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ঘটনার পর পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। পরীক্ষার্থীদের মধ্যে যেন কোনো ধরনের বিভ্রান্তি বা আতঙ্ক না ছড়ায় সে বিষয়েও কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।
এ ঘটনায় রাজনৈতিক ও স্থানীয় মহলে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com