সুজন আলী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দুপুরে বিষু হেনজুম (২৫) নামে এক আদিবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বিষু হেনজুম উপজেলার নন্দুয়ার ইউনিয়নের তেঘরিয়া গ্রামের আনন্দ হেনজুম এর ছেলে ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার দিন দুপুরে বিষু হেনজুম বাড়ির লোকজনের অগোচরে নিজ শয়নকক্ষে সরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষু হেনজুমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ব্যপারে রাণীশংকৈল থানার তদন্ত (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com