শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কিং ফাহাদ ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড পিএইচডিতে সুযোগ পেলেন ইবির বিএমইর পারভেজ

ইবি প্রতিনিধি   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিং ফাহাদ ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড পিএইচডিতে সুযোগ পেলেন ইবির বিএমইর পারভেজ
৬৭

সৌদি আরবের স্বনামধন্য ‘কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস’-এর বায়োইঞ্জিনিয়ারিং বিভাগে ফুল ফান্ডেড স্কলারশিপসহ ডক্টর অফ ফিলোসোফি (পিএইচডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন মো. পারভেজ খন্দকার। তিনি বিশ্ববিদ্যালয়টির ‘ফল-২০২৬’ সেশনে এই সুযোগ লাভ করেন।

 

মো. পারভেজ খন্দকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

এ বিষয়ে পারভেজ খন্দকার বলেন, “সবার কাছে দোয়া কামনা করছি, যেন আগামীর পথচলায় আরও সাফল্য অর্জন করতে পারি। এই অর্জনের পেছনে যাঁরা আমাকে সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

 

এ বিষয়ে ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম বলেন, “আমাদের বিভাগের একজন শিক্ষার্থীর এমন সাফল্য সত্যিই গর্বের। তার এই অর্জন বিভাগের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা আশা করি ভবিষ্যতেও সে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com