শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলে ঈদের ছুটিতেও মা ও শিশু কেন্দ্রে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলে ঈদের ছুটিতেও মা ও শিশু কেন্দ্রে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা
৬৩

নড়াইলে ঈদের ছুটিতেও মা ও শিশু কেন্দ্রে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা।

ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যে নড়াইল মা ও শিশু কেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতা।সরকারি এই কেন্দ্রটিতে ঈদের ছুটিতে ৪ জন গর্ভবর্তী মায়ের নরমাল ডেলিভারি করানো হয়।এ ছাড়া প্রসবকালীন সেবা পেয়েছেন গর্ভবতী নারীরা।
নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ নুসরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা পরিদর্শিকাগণ এই সেবা কার্যক্রম পরিচালনা করেন।

এ ছাড়া প্রতিদিনই গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ, প্রসব পরবর্তী পরিচর্যা, নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ ও পদ্ধতি প্রদান অব্যাহত ছিল। কেন্দ্র থেকে শুধু সরাসরি উপস্থিত সেবাগ্রহণই নয়, টেলিফোনের মাধ্যমে কয়েকজন গর্ভবতী মাকেও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। সদর উপজেলার উজিরপুর গ্রামের স্বপ্না রানী বিশ্বাস জানান, মা ও শিশু কেন্দ্রে নরমাল প্রসব করাতে পেরে তারা খুশি। উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com