শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রশিক্ষণের আশ্বাস এমপি হিলালীর কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রশিক্ষণের আশ্বাস এমপি হিলালীর কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
৭০

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার ১০৭টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান নিয়ে গঠিত কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কেন্দুয়া উপজেলার সায়মা শাহজাহান একাডেমি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। এ সময় কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রশিক্ষণের দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। দাবির বিষয়ে প্রতিক্রিয়ায় এমপি হিলালী বলেন, “আপনাদের দাবি যদি নিয়মের মধ্যে পড়ে, তাহলে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের সঙ্গে কথা বলে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করবো।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দিন ভূঁইয়া, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ভূঁইয়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালক ও অতিথিবৃন্দ।

কিণ্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, উপজেলার ১০৭টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানকে নিয়ে সংগঠনটি গঠিত হয়েছে এবং শিক্ষার মানোন্নয়নে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com