শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, যুবক আটক

মোঃরাহিজুল ইসলাম ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, যুবক আটক
৫২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক ব্যবসায়ী সুজন আলীর বাড়ির পেছনে কাঠখড়ির একটি ঘরে রাখা পরিত্যক্ত চালের ড্রাম থেকে বিশেষ কৌশলে সংরক্ষিত ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় গাঁজা পাহারার দায়িত্বে থাকা সুজন আলীর ছেলে জসিম (২৪) কে আটক করা হয়। তার কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকাও জব্দ করা হয়েছে। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, ভূরুঙ্গামারী উপজেলার তিন দিকেই ভারতীয় সীমান্ত থাকায় এ এলাকায় মাদক চোরাচালান বেশি ঘটে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তবে মাদক চোরাচালান রোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com