সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খাস খতিয়ানের খাল খনন ও উদ্ধারের দাবিতে নবীনগরে মানববন্ধন

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি):   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খাস খতিয়ানের খাল খনন ও উদ্ধারের দাবিতে নবীনগরে মানববন্ধন
৬৭

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা পৌরসভার সদর পশ্চিম পাড়া দানা মিয়ার বাড়ি থেকে আলমনগর পর্যন্ত সরকারি এসএ খতিয়ানের ১৩৪১ দাগভুক্ত খাস খতিয়ানের খালটি খনন ও উদ্ধারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার (৭ জুন) ভরাট হয়ে যাওয়া খালের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকায় এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। খালটির কিছু অংশ ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে এবং কিছু অংশ প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে গেছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও জানান, খালটি কার্যকর না থাকায় অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতেও প্রয়োজনীয় পানি পাওয়া যায় না। অন্যদিকে বর্ষাকালে অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খালটি দ্রুত খনন ও অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধন শেষে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মো. খায়ের মিয়া, মো. আব্দুল্লাহ মতিন, মো. আবুল কাশেম, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ মনির মোল্লা, মো. হানিফ মিয়া ও বাসির মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় এ খালসহ পৌরসদরের সব গুরুত্বপূর্ণ খাল উদ্ধার ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে খালটি পুনরুদ্ধার করা হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশ ও জনজীবনের স্বাভাবিকতা ফিরে আসবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com