আরিফ বিল্লাহ জামিল নেত্রকোনা বারহাট্টা প্রতিনিধি | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট | ৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক ও সংগ্রামী আহ্বায়ক বারহাট্টা উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক নির্বাচিত সভাপতি বারহাট্টা ডিগ্রী কলেজ ছাত্রদল আব্দুল কাদির খান। তিনি আসমা ইউনিয়নের আসমা বাজার গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একজন পরিচিত মুখ। আব্দুল কাদির খান বর্তমানে সাধারণ মানুষের কাতারে থেকে এলাকার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আসমা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আর্থিক ও মানসিক সহায়তা প্রদান করে আসছেন। এছাড়া চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ভাঙ্গা কালভার্ট মেরামতসহ ছোট ছোট উন্নয়নমূলক কাজও ব্যক্তিগত উদ্যোগে সম্পন্ন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষিত ও মেধাবী এই তরুণ সমাজসেবক মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন।
অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি। আব্দুল কাদির খান একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পারিবারিক ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ড তাকে স্থানীয়দের কাছে একটি গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছে বলে মনে করছেন অনেকেই। এদিকে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আসমা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। তবে তরুণ ও সক্রিয় নেতৃত্ব হিসেবে আব্দুল কাদির খান ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com