মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জীবিকার সন্ধানে এসে প্রাণ হারালেন কয়রার শ্রমিক মোফাজ্জেল, মণিরামপুরে মৎস্য ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জীবিকার সন্ধানে এসে প্রাণ হারালেন কয়রার শ্রমিক মোফাজ্জেল, মণিরামপুরে মৎস্য ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
৪৭

যশোরের মণিরামপুর উপজেলার জালঝাড়া গ্রামে একটি মৎস্য ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জেল হোসেন (৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে জালঝাড়া গ্রামের একটি মৎস্য ঘেরে সেচ মোটরের বিদ্যুতের তার গোছাচ্ছিলেন মোফাজ্জেল হোসেন। এ সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলে থাকা সহকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং দ্রুত মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফেজা খাতুন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মোফাজ্জেল হোসেনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে কয়েকদিন আগে তিনি নিজ বাড়ি খুলনার কয়রা উপজেলা থেকে মণিরামপুরে এসে মৎস্য ঘেরে শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ‎ ‎এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, “ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”এদিকে, এ মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে। তারা মৎস্য ঘের ও কৃষিকাজে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com