মোঃ জুয়েল রানাঃ | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইব্রাহীম (৩২) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশে ও তদন্ত অফিসার মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে এস আই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কান্দিরপাড় গ্রামের মনিরের বসত ঘরের সামনে খালি জায়গায় সিএনজি যোগে আসার সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিমকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।আটককৃত মাদক ব্যবসায়ী ইব্রাহিম কান্দিরপাড় গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।
আসামীর বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবারে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com