শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়াজেলা প্রতিনিধি | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবরস্থানে কবরের ওপর ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন নিয়ামতপুর গ্রামের সানাউল্লাহ (১৮) ও নুরু মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিয়ামতপুর গ্রামের একটি কবরস্থানে কবরের ওপর ছাউনি নির্মাণের কাজ করছিলেন সানাউল্লাহ ও নুরু মিয়া। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তারা ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন। এতে দুজনই গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল আমিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর ঘটনাটি সত্য। নিহত সানাউল্লাহ ও নুরু মিয়ার বাড়ি নিয়ামতপুর গ্রামেই। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনার পর নিহতদের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com