রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি
২৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশ-ইনের একটি প্রচেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিহত করেছে।

পরে সীমান্ত এলাকায় অবস্থানরত ২৮ জন ব্যক্তিকে বিএসএফ ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৪ জুন গভীর রাতে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকায় বিএসএফের সদস্যরা সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে দেয়। এ সময় ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশুসহ মোট ২৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

তবে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সীমান্তে অনুপ্রবেশের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। পরদিন সকালে ওই ব্যক্তিদের নিয়ে আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে উভয় বাহিনীর মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি জানিয়েছে, বৈঠকে বিএসএফ প্রতিনিধিরা ঘটনাটি নিয়ে আলোচনা করলেও তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানায়নি। পরে সীমান্ত এলাকায় অবস্থানরত ব্যক্তিদের আর দেখা যায়নি।

শনিবার (৬ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তের শূন্য রেখার কাছাকাছি অবস্থান করা ব্যক্তিদের বর্তমানে আর দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বলে জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com