রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“মাদক ছেড়ে মাঠে আসুন, ফুটবল খেলুন সুস্থ থাকুন-জাকির হোসাইন

তৌফিক আলম চৌধুরী নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“মাদক ছেড়ে মাঠে আসুন, ফুটবল খেলুন সুস্থ থাকুন-জাকির হোসাইন
১৪

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে লেসন ভিউ একাডেমির উদ্যোগে “লেসন ভিউ প্রিমিয়ার লীগ” অনুষ্ঠিত হয়।

৬ জুন বিকালে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন হয়।

এতে লেসন ভিউ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. জাকির হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম উদ্দিন, শিক্ষক মোঃ নুরুল ইসলাম মিন্টু, শিক্ষক মোঃ তৌকির আহমেদ, শিক্ষক মোঃ আকরাম হোসেন, শিক্ষক মিজানুর রহমান, প্রাক্তন শিক্ষক মোঃ আবুল কাশেম, আহমদ হোসেন সুজন, মো জাহেদুল ইসলাম, মোঃ আরফাত,

শিক্ষক মোঃ সায়েম উদ্দিন, শিক্ষক নাজমুল হায়দার চৌধুরী, শিক্ষক আবু জাফর মানিক, শিক্ষক মোঃ আবদুল্লাহ হোসাইন, শিক্ষক মোঃ আরফান কবির রাকিল প্রমুখ।

এসময় আয়োজক বলেন,

খেলার পাশাপাশি একাডেমির শিক্ষা কার্যক্রমও পূর্ণ উদ্যমে চলছে। বর্তমানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে। উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে একাডেমির পক্ষ থেকে আধুনিক সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

অতিথিরা বলেন,

এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পথে পরিচালিত করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com