রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
৩৫

বালাসী-বাহাদুরাবাদ পয়েন্টে ব্রহ্মপুত্র নদের ওপর বহুমুখী সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বেলা ১১টায় গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজার সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্ল্যা খোকনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বালাসী–বাহাদুরাবাদ পয়েন্টে ব্রহ্মপুত্র নদের ওপর বহুমুখী সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সংকট দূর হবে। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গাইবান্ধাসহ আশপাশের জেলার মানুষের যাতায়াত সহজ হবে এবং সময় ও ব্যয় উভয়ই কমে আসবে।

তারা আরও বলেন, এই সেতু নির্মাণ এখন সময়ের দাবি। দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com