শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চ.উ.ক কাজির দেউরী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চ.উ.ক কাজির দেউরী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২৭

সোমবার চট্টগ্রাম নগরীর কাজির দেউরী কাঁচা বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৫ বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সঞ্চালনায় সভায় বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং ক্রেতা-বিক্রেতার নিরাপদ চলাচল নিশ্চিত করতে সমিতি সবসময় কাজ করে যাচ্ছে। বাজারজুড়ে স্থাপিত ১৭টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এতে চুরি-ছিনতাইসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখছে।”

বক্তারা আরও বলেন, “ব্যবসায়ীদের শৃঙ্খলা বজায় রেখে বাজার পরিচালনা করতে হবে। ডাকাডাকি, বিশৃঙ্খলা বা ক্রেতাদের হয়রানিমূলক আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব বাজার গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সভায় উপস্থিত ছিলেন
নুর ইসলাম মেম্বার, মোঃ ইলিয়াস, সালাউদ্দিন, শফি সওদাগর, শফিকুল ইসলাম ,আরফানুল উদ্দিন টিটু, মোঃ নাছের আলম, আবদুল্লাহ মোঃ নুরুন্নবী সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও বাজার ব্যবসায়ীরা।

সভা শেষে বাজার উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com