শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিশ্ব পরিবেশ দিবসে মানববন্ধন ও জন সচেতনতা বার্তা প্রচার

মো:সৌরব বেতাগী (বরগুনা) প্রতিনিধি :-   |   শুক্রবার, ০৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্ব পরিবেশ দিবসে মানববন্ধন ও জন সচেতনতা বার্তা প্রচার
২৯

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বেতাগীতে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকাল ৬ টায় বেতাগী প্রেসক্লাব প্রাঙ্গণে ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর উদ্যোগে সচেতনতাসৃষ্টিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যেপরিবেশ করা হয়।
এ সময় বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সভাপতি মো: আরিফুল ইসলাম মান্না, জনসংযোগ কর্মকর্তা মোঃ ইমাম, শিক্ষার্থী মাহিন, সাইম, নাহিদ, ইমনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উন্নয়নকর্মী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “আজকের সচেতনতা, আগামীর নিরাপদ পৃথিবী।” তারা আরও বলেন, ছোট ছোট উদ্যোগ যেমন গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন—পরিবেশের জন্য বড় পরিবর্তন বয়ে আনতে পারে।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, বরং সমাজের প্রতিটি মানুষের। একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে সম্মিলিত উদ্যোগ এবং সচেতনতাই হতে পারে সবচেয়ে কার্যকর শক্তি।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ কমাতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং পরিবেশবান্ধব জীবনযাপনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com