শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেড় যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগ নির্যাতন করেছে- হাসনাত আবদুল্লাহ

এম. মতিন   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেড় যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগ নির্যাতন করেছে- হাসনাত আবদুল্লাহ
২০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র পথসভা কর্মসূচির দ্বিতীয়দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন ‘প্রিয় রাঙ্গুনিয়াবাসি অনেরা ক্যান আছন, ভালা আছননি? ঐ চাঁদগাইয়া পোয়া, মেডিত পইল্লি লোয়া।’ সোমবার (২৬ মে) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলা এনসিপি’র উদ্যোগে পথসভা ও গণসংযোগকালে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও বলেন, ‘প্রিয় রাউজান রাঙ্গুনিয়ার বাসি আপনাদেরকে আওয়ামী লীগ সরকার দেড় যুগের বেশি সময় ধরে নির্যাতন করেছে। আমরা আপনাদেরকে বলতে চাই আমরা আপনাদেরকে ও এনসিপিকে সাথে নিয়ে একটি সুখী বাংলাদেশ নির্মাণ করবো।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: সাবিনা (তাসনিম জারা) বলেন, আপনারা জানেন, ‘গণঅভ্যুত্থানে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। আমাদের বোনদেরকে অন্ধ করা হয়েছে। এটার বিচার আমরা নিশ্চিত করবো। আমরা নতুন একটা বাংলাদেশ আপনাদের সাথে নিয়ে গড়বো। গণঅভ্যুত্থানে আমাদের মেয়েরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সামনেও যেন এমন পরিস্থিতি থাকে সেটা আপনাদের সবাইকে অনুস্বরণ করতে হবে।’

আশরাফুল গনি চৌধুরী, রাশেদ হাসান চৌধুরী, আব্দুল করিম টিপু, আসিফ উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম, দিদারুল আলম, ইকবাল মাহামুদ, নুরুল আলম আশিক ও আসলাম হোসেন আসাদ সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, এনসিপি’র কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজ, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অঞ্চল তত্বাবধায়ক, জোবায়েরুল হাসান আরিফ, কেন্দ্রীয় সদস্য হাফসা, চট্টগ্রাম উত্তর জেলার সংগঠক সাগুফতা বুশরা মিশমা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার অঞ্চল তত্বাবধায়ক ঈমন সৈয়দ প্রমূখ।  ছাত্র প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন, আদনান রাফি, সরোয়ার নূর, ইমতিয়াজ আরমান, জুলাই বিপ্লবের আহত যোদ্ধা সাহিল আজমাইন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com