শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নরওয়ের আইটি খাতে কাজের সুযোগ: বেতাগীতে তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার

মো: সৌরব বেতাগী (বরগুনা) প্রতিনিধি:   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নরওয়ের আইটি খাতে কাজের সুযোগ: বেতাগীতে তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার
৫৯

বরগুনার বেতাগীতে নরওয়ের একটি আইটি কোম্পানির কর্ণধরের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্রিল্যান্সিং ও আইটি খাতে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল তিনটায় বেতাগী উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় নরওয়ের আইটি কোম্পানির কর্ণধর মার্সেল ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আইটি খাতে কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন। তিনি নরওয়ের বাসিন্দা মার্সেলের সঙ্গে আইটি সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা সম্পর্কে জানতে চান। তিনি জানতে চান, গ্রুপের মাধ্যমে কাজ করার সুযোগ রয়েছে কি না। জবাবে মার্সেল জানান, দক্ষ জনবল থাকলে গ্রুপভিত্তিক কাজেরও ব্যাপক সুযোগ রয়েছে এবং নরওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ আইটি কর্মীর চাহিদা রয়েছে।
সভায় বক্তব্য দেন বেতাগীর মীর আইটি ফার্মের কর্ণধর মো. ইমরান হোসেন। তিনি বলেন, “আমি গত ১০-১২ বছর ধরে নরওয়ের এই আইটি ফার্মের সঙ্গে কাজ করছি। বর্তমানে আমার অধীনে দেশের বিভিন্ন স্থান থেকে ১৫-২০ জন ফ্রিল্যান্সার কাজ করছেন। এই খাতে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যে কেউ চাইলে ঘরে বসেই ডলার আয় করতে পারেন।”

তিনি আরও বলেন, সততা ও সাহস থাকলে যে কোনো বয়সের মানুষ এই কাজে যুক্ত হয়ে নিজের জীবিকা নির্বাহ করতে পারবেন। নিয়মিত কাজ করলে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করাও সম্ভব।

এ সময় বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ফ্রিল্যান্সার ও আগ্রহী তরুণরা অনুষ্ঠানে অংশ নেন। তাদের উপস্থিতিতে উপজেলা পরিষদের হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com