শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধ্য জাফলংয়ে এক যুবককে পিটিয়ে হত্যা! আটক ৩

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্য জাফলংয়ে এক যুবককে পিটিয়ে হত্যা! আটক ৩
৩৫

সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে চোর সন্দেহে ইমাম উদ্দিন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা বাগানের বাংলোর পাশে একটি অফিস কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। নিহত ইমাম উদ্দিন গোয়াইনঘাটের জাফলং মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (৪ আগস্ট) রাত ৩টার দিকে ইমাম উদ্দিনকে চোর সন্দেহে আটকের পর বাগান কর্তৃপক্ষ ও চৌকিদাররা মিলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতের বেলা ইমাম উদ্দিনকে চা বাগানের ভেতর পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com