শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ঈদের দিনে পুকুরের পানিতে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ঈদের দিনে পুকুরের পানিতে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু
২৭২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঈদের দিনে মাছের খাবার দিতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোমিন আলী (২২) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারোঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন আলী রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকার আজিজুর রহমানের ছেলে এবং ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, ঈদুল আযহার নামাজ শেষে বন্ধুদের সঙ্গে লিজ নেওয়া পুকুরে মাছের খাবার দিতে যান মোমিন। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে তলিয়ে যান তিনি। পরে সঙ্গীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে এসময় ঘটনা স্থলেই আর মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com