শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সবুজে সবুজে গড়ে তুলতে পতেঙ্গা বেড়ীবাঁধে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সবুজে সবুজে গড়ে তুলতে পতেঙ্গা বেড়ীবাঁধে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন

চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা বেড়ীবাঁধ এলাকায় সবুজে সবুজে সামাজিক ও প্রাকৃতিক বনায়ন সৃষ্টির লক্ষে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা কৃর্তক স্বীকৃতি প্রাপ্ত ইউনিটি ইউনিভার্স‌ ফর হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন জেলা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার (১১অক্টোবর) বিকেলে বৃক্ষ রোপন ও পরিচর্যা কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও সমাজকর্মী মোঃ হিরা (বাপ্পী)।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব, মানবাধিকার সংগঠক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, চট্রগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সচিব মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সচিব ওমর ফারুক খান সৌরভ, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রাসেল,আইন সম্পাদক মনিরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক শামিম আহমেদ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নিসাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ কায়সার, যুব ও ক্রীড়া সম্পাদক সানি আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক-সোহাগ মিয়া,সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ তানভীর এবং কার্য্য নির্বাহী সদস্য মোঃ নিজাম উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামাজিক ও প্রাকৃতিক বনায়ন সৃষ্টির মাধ্যমে বিপর্যয় রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন। হিউম্যান রাইটস সংগঠনের উদ্যোগে পর্যায়ক্রমে পতেঙ্গা – হালিশহর অঞ্চলের শহর রক্ষা বাঁধের দুই পাশে লক্ষাধিক গাছের চারা রোপণ করার ঘোষণা দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com