শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:   |   শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
২৪

দশম জাতীয় সংসদের চিফ হুইপ পটুয়াখালী—২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও বাউফল উপজেলা আ’লীগের সভাপতি আ স ম ফিরোজ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ২৩ শে আগস্ট বিকাল ৪টা ১০ মিনিট ঢাকার বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে। তাকে ভাটারা থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ আওয়ামী লীগ নেতা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী—২ আসন থেকে জয়ী হন তিনি। একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশেনে ১নং প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ।

ছাত্র—জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com