বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা
৬০

০৭ অক্টোবর মঙ্গলবার বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এই দীর্ঘ সময়ে বেশ কয়েকজন সেবা প্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির।

সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সেবা প্রার্থীর মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার কে ধন্যবাদ জ্ঞাপন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

এই ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আক্তার বিপিএম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সেবাপ্রত্যাশী নগরবাসী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com