এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর | সোমবার, ২৮ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১১০ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নিরাপদ সড়কে যান চলাচল বাস্তবায়নে দিনব্যাপী ইজিবাইক ও অটো চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালায় সভাপতিত্ব করেন,হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। সড়কের শৃংখলা ও সড়ক আইন বিষয়ে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিআরটিএ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম এবং সহকারী ইন্সপেক্টর মো: ফারদিন খান।
এতে বিশেষ অতিথি ছিলেন, হোসেনপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম. মোহাম্মদ আলী, জনদুর্ভোগ নিরসনে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো: খায়রুল ইসলাম ফকির, জনতা বাজার ইজিবাইক শ্রমজীবী সমবায় সমিতির উপদেষ্টা আলাল মিয়া, সৈয়দ ওয়ালী হাসান প্রমূখ। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার জনতা বাজার ইজিবাইক শ্রমজীবী সমবায় সমিতির শতাধিক অটো চালক। কর্মশালায় ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, যানবাহনের রক্ষণাবেক্ষণ ও যাত্রীসেবার মানোন্নয়নে চালকদের সুপ্রশিক্ষিত করার লক্ষে পরবর্তী ধাপে আরও কার্যকরী পদক্ষেপ নেয়া হবে ৷
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com