শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে কৃষকের ঘরে সিদ কেটে নগদ টাকা স্বর্ণের গহনা চুরি

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি:   |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে কৃষকের ঘরে সিদ কেটে নগদ টাকা স্বর্ণের গহনা চুরি
১৮

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে এক কৃষকের ঘরে প্রাচীন কায়দায় সিদ কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ সোয়া দুই লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। ভুক্তভোগী কৃষক গোলাপ মিয়া জানান, প্রতিদিনের মতো তিনি শনিবার (৩০ আগস্ট) রাতে ঘুমিয়ে পড়েন।

গভীর রাতে অজ্ঞাত চোরেরা ঘরের পশ্চিম পাশে মাটির ভিটিতে সিদ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে আলমিরা থেকে নগদ টাকা ও দুটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়। রবিবার (৩১ আগস্ট) ভোরে ফজরের নামাজ পড়তে উঠে গোলাপ মিয়া ঘরের জিনিসপত্র এলোমেলো ও আলমিরার ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পেয়ে তার সন্দেহ হলে পরিবারের অন্য সদস্যদের ডাক দেন পরে পরিবারের লোকজন চুরির বিষয়টি টের পেয়ে দেখতে পান যে বসত ঘরের মাটির ভিটিতে সিদ কেটে চোর ঘরে প্রবেশ করে টাকা ও স্বর্ণ নিয়ে গেছে।

তিনি আরও জানান, তার ভাগ্নের বিদেশ যাওয়ার জন্য এ টাকা ঘরে রাখা ছিল। হঠাৎ এ ঘটনায় তিনি গভীর দুশ্চিন্তায় ভেঙ্গে পড়েছেন। এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com