শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে গভীর রাতে ৫ গরু নিয়ে গেছে দুরবৃত্তরা

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি :   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে গভীর রাতে ৫ গরু নিয়ে গেছে দুরবৃত্তরা
৫৬

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর (কেচুরিয়া) গ্রামে গভীর রাতে একই পরিবারের ৫টি গরু চুরি হওয়ায় স্থানীয় কৃষকদের নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

সংঘটিত চুরির ঘটনায় এলাকায় কৃষকদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী মো: শহিদুল ইসলাম আকন্দ (৪৭) জানান, গত (২ মে শনিবার) রাত আনুমানিক ১০টার দিকে তিনি ও তার ছোট ভাই মো: জিয়াউর রহমান গরুগুলো গোয়াল ঘরে রেখে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।

কিন্তু পরদিন ৩ মে রোববার ভোরে গোয়াল ঘরে গরু বেড় করতে গিয়ে দেখতে পান দরজার তালা কাটা এবং গরুগুলো নেই। অজ্ঞাত চোরেরা তাদের গরু নিয়ে গেছে। চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে একটি কালো গাভী, একটি কালো-সাদা বকনা গরু, একটি কালো ষাঁড় ষাড়, একটি লাল গাভী ও লাল ষাঁড় বাছুর। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয় এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান মেলেনি। পরে বাধ্য হয়ে ভুক্তভোগীর পরিবার হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে এলাকাবাসী জানান, গত কয়েকদিন যাবৎ উপজেলার সিদলা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটছে। ধারাবাহিক গরু চুরির ঘটনায় উপজেলায় কৃষকরা চরম আতঙ্কে রয়েছে ।

তারা দ্রুত সংঘবদ্ধ গরু চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। হোসেনপুর থানার ভারপ্রার কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে, দ্রুত আইনগত ব্যবস্থা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com