শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর:   |   রবিবার, ১৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬
১৭

কিশোরগঞ্জের হোসেনপুরে গত দুই দিনে কুকুর ও বানরের কামড়ে ১৬ জন আহত হয়েছেন। হোসেনপুর হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ও খাবারের সন্ধানে আসা বানরের আক্রমনে অনেকে আহত হয়ে হোসেনপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গত ১ মাস যাবৎ হোসেনপুরে বেওয়ারিশ কুকুর ও বানরের উপদ্রপ বেড়ে যাওয়ায় লোকজন ভয় নিয়ে চলাচল করছে। বানরের দল প্রায় সময় পৌর সদরের বিভিন্ন বাসাবাড়ি ও গ্রামীন এলাকায় খাবারের জন্য হানা দিচ্ছে। এদেরকে বাধা দিলে বানরের দল লোকজনের উপর আক্রমন করে।

হোসেনপুর হাসপাতালের চিকিৎসক ও এলাকায় লোকজন জানিয়েছেন গত ১ মাসে পাগলা কুকুর,বিড়াল ও বানরের কামড়ে প্রায় ৫০/৬০ জন আহত হয়েছেন। অনেকে হোসেনপুর,কিশোরগঞ্জ ও গফরগাঁও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। হোসেনপুর হাসপাতালের জরুরী বিভাগ থেকে (১৮ ও ১৯ অক্টোবর) দুই দিনে ১৬ জন রুগী চিকিৎসা নিয়েছেন। তারা হলো রিটন (৪০) আবু সাইদ (৪০) আরাফাত। ১২) আবু হানিফ। ৪) জয়স্ত। ১০।রাজু(৩০) হিরন মিয়া (৪৫) আসনাত (২) শহিদুল(৪৫) জুহান (১৯) সানি ১৩) আনাছ (৩) সালমা (২৪) তামিম (৬) সাফওয়ান(৫) প্রেমা (৩৫)৷ এদিকে হোসেনপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহমুদ আল নুর আকাশ জানান ইদানিং বেওয়ারিশ কুকুরের সংখ্যা ব‍্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এদেরকে টিকা কর্মসুচির আওতায় আনতে হবে এবং পাগলা কুকুরদেরকে মেরে ফেলতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com