এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর | বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। স্থানীয়রা জানান, গতকাল (১৫ জুলাই) বিকেলে উপজেলার চরহাজিপুর এলাকায় কৃষক সাইদুল ইসলাম (৪৫) বিকাল ৩ টার দিকে বাজারে বিক্রির জন্য নিজ ক্ষেতে ভেন্ডি তুলছিল এ সময় তার উপর বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। সে ঐ এলাকার মৃত রইসউদ্দিনের ছেলে। এ ব্যাপারে জিনারী ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম রোহিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com