এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি: | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে বিষাক্ত সাপের কামড়ে মোঃ আকরাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাজুপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে। নিহতের বাড়ির লোকজন জানান, রবিবার (২৪ আগষ্ট) রাত ১১টার দিকে আকরাম তার নিজ ঘরে ঘুমিয়েছিলেন।
হঠাৎ সে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের জানান, তাকে ঘুমের মধ্যে কি যেন কামড় দিয়েছে। দ্রুত তার পরিবার ও আশপাশের লোকজন আকরামকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ জানান এ রোগীকে তিনি ভালো করতে পারবেন না জানিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরে রাত আনুমানিক ১টার দিকে তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com