শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে এ বছরেই টেকসই বাঁধ নির্মাণ করা হবে: পানি সম্পদ সচিব-নাজমুল আহসান

মোঃ মুরাদ মিয়া   |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে এ বছরেই টেকসই বাঁধ নির্মাণ করা হবে: পানি সম্পদ সচিব-নাজমুল আহসান
১৩

শেরপুর জেলায় সাম্প্রতিক বন্যায় নদী/বাঁধ ভাঙ্গন ও করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর শনিবার বিকেল ৩টায় জেলা প্রশাসন শেরপুর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ নাজমুল আহসান। মতবিনিময়ে প্রধান অতিথি নাজমুল আহসান তার বক্তব্যে বলেন, শেরপুর জেলায় সাম্প্রতিক বন্যায় নদী/বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকা পরিদর্শন করেছি। এ বছরেই টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। নদী ও খাল অবৈধ স্থাপনা তালিকা করে আমরা উচ্ছেদ অভিযান করবো৷ এছাড়া প্রত্যেক জেলায় একটি নদী ও খাল দখলমুক্ত ও পরিস্কার করে ঘোষণা করা হবে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মোঃ দিদারুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এবিএম আব্দুর রউফ, জেলা মৎস কর্মকর্তা প্রনব কুমার কর্মকার, শেরপুর গণপুর্তি বিভাগের নির্বাহী প্রকৌশলী সরদার মুহাম্মদ মাহবুবুর রহমান, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস সহ অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তা ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com