শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

আসাদুজ্জামান তালুকদার:   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সাধারণ ব্যবসায়ীরা ব্যাপক ব্যস্ত সময় পার করছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, প্রার্থীরা ভোটারদের কাছে ভোটের জন্য দৌড়ঝাঁপ করছেন। এ নির্বাচনের ভোটাররা বাজারে চুরি প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন দাবি-দাওয়া জানাচ্ছেন প্রার্থীদের কাছে।

আগামী ৯ই নভেম্বর শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।এতে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনটিকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া জানাচ্ছেন প্রার্থীদের কাছে। প্রার্থীরাও সেসব দাবি পূরণের আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি নির্বাচন সুষ্ঠুভাবে যেন হয় সেই আশাবাদও ব্যক্ত করেছেন তারা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com