শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে পুকুরের পানিতে ডুবে তায়েরা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে পুকুরের পানিতে ডুবে তায়েরা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু
১৮

ফরিদপুরের সদরপুরে পুকুরের পানিতে ডুবে তায়েরা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত তায়েবা একই গ্রামের মো. শাখাওয়াত খানের কন্যা। তিন বোন এক ভাইয়ের মধ্যে তায়েরা আক্তার পরিবারের চতুর্থ সন্তান।

এলাকাবাসী জানায়, সকালে সবার অগচরে তায়েবা বাড়ির উঠান থেকে হাটতে হাটতে পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশুটির মাসহ বাড়ির লোকজন তাকে না পেয়ে আশপাশে খোঁজ করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তায়েবার মরদেহ দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে শিশুটিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিলভিয়া জাহান শিশু তায়েবাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঢেউখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, শিশুটি সকালে ওর দাদির কাছ থেকে খাবার খেয়ে খেলার ছলে হাটতে হাটতে পুকুরে ডুবে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই শিশুটি মারা গিয়েছে বলে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com