শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় পুকুর থেকে উদ্ধার হলো যুবকের মরদেহ

আনোয়ার হোসেন   |   সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় পুকুর থেকে উদ্ধার হলো যুবকের মরদেহ

গাইবান্ধায় নিখোঁজের চার দিন পর সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) সকালে জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামে থেকে মরদেহ উদ্ধার করা হয়। যুবক সবুজ মিয়া ঐ গ্ৰামের জহুরুল ইসলামের ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ মিয়া শারীরিক প্রতিবন্ধী। চার দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরে পরিবারের লোকজন মাইকিং করা সহ অনেক খোঁজাখুঁজির করেও তাঁর সন্ধান পাননি। এই অবস্থায় আজ (সোমবার ) সকালে তার গ্রামের মো. আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ টি উদ্ধার করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com