শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেশ ভ্রমণে দুই হাফেজ, প্রত্যাশা মাদক নির্মূল

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশ ভ্রমণে দুই হাফেজ, প্রত্যাশা মাদক নির্মূল
৭৯

তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে-পবিত্র আল কোরআনের এ বাণীতে উজ্জীবিত হয়ে এবং যুব সমাজকে মাদকের সংশ্রব থেকে দূরে রাখতে জাতীয় পতাকা হাতে নিয়ে দেশ ভ্রমণে বের হন দুই সহোদর হাফেজ সিয়াম উদ্দিন (২১) ও হাফেজ সায়েম উদ্দিন (১৭)।

রোববার সকালে হাফেজ দুই ভাই জয়পুরহাট থেকে গাইবান্ধায় পৌঁছেন। এরপর তাদের দিনাজপুর জেলার উদ্দেশ্যে হাঁটা শুরু করার কথা। হেঁটে ভ্রমণে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত ও শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন।

সিয়াম ও সায়েম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি আউলিয়ারচর এলাকার মাহমুদুল আলম গিয়াসের ছেলে। গত ২৬ জানুয়ারি বের হয়ে ইতোমধ্যেই তারা ২৯ জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন।

হাফেজ সিয়াম উদ্দিন বলেন, আমরা দুই ভাই দেশের ৬৪টি জেলা হেঁটে ভ্রমণ করবো। জয়পুরহাট থেকে রোববার সকালে ২৯তম জেলা ভ্রমণে গাইবান্ধায় এসেছি। এখান থেকে পলাশবাড়ি দিয়ে দিনাজপুরে যাবো। তারা আরও বলেন, আমরা সারাদিন হাঁটি। তবে মাঝেমধ্যে বিশ্রাম করি, একটু হালকা খাওয়াদাওয়া করি। এখন পর্যন্ত পথে কোনো সমস্যা হয়নি। যে এলাকায় যাই, সেই এলাকার কোনো মসজিদে রাত্রি যাপন করি। সেসময় মসজিদ কমিটি আমাদের খাওয়ার ব্যবস্থা করে থাকে। শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও আমরা দমে যাবো না।

সুস্থভাবে ৬৪ জেলা হেঁটে ভ্রমণ শেষ করার জন্য সকলের দোয়া কামনা করেন হাফেজ সিয়াম ও সায়েম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com