ইবি প্রতিনিধি : | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | ১০০ বার পঠিত | পড়ুন মিনিটে
পবিত্র রমজান মাসে উপলক্ষে ‘কুরআনিক কুইজ -২০২৫’ এর ফলাফল ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (২৮ মার্চ) রাতের প্রথম প্রহরের দিকে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ফলাফল ঘোষণা দেয় সংগঠনটি।
এসময় ১ম স্থান অধিকার করেন ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি(আইসিটি) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল মামুন। ২য় থেকে ৬ষ্ঠ পর্যন্ত আইন বিভাগের শিক্ষার্থী যথাক্রমে ২১-২২ এর নাজমুস সাকিব, ২২-২৩ এর ওবাইদুল্লাহ আল মাহবুব, ১৯-২০ এর মল্লিক তানজিম হোসাইন, ২১-২২ এর শেখ মোহাম্মদ, ১৯-২০ এর মোঃ জাহাঙ্গীর হোসেন স্থান লাভ করেন। এছাড়া ৭ম থেকে ১০ম স্থান লাভ করেন যথাক্রমে আল ফিকহ এ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ১৯-২০ এর নাজমুছ সাদাত, আইসিটি বিভাগের ১৯-২০ এর রাহিকুল ইসলাম, বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ২২-২৩ এর ফখরুল ইসলাম এবং ইংরেজি বিভাগের ২০-২১ এর তানভীর শেখ।
বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার—প্রথম স্থান অর্জনকারী পাবেন নগদ ৩,০০০ টাকা, দ্বিতীয় স্থান ২,০০০ টাকা, তৃতীয় স্থান ১,০০০ টাকা এবং চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত বিজয়ীরা ৫০০ টাকা করে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট পাবেন।
৫ম স্থান অধিকারী আইন বিভাগের বিজয়ী শিক্ষার্থী শেখ মোহাম্মদ জানান, “ইবি ছাত্রশিবির কর্তৃক কোরানিক কুইজ শীর্ষক প্রতিযোগিতাটি সত্যিই প্রশংসার দাবিদার। কারণ যখন দেখলাম ধর্মতত্ত্ব শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না বলে শর্ত দিয়েছে, তখন থেকে সাহস আসে অংশগ্রহণ করার জন্য। এতে করে সাধারণ শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞানের প্রতি দিনদিন আগ্রহী হচ্ছে। আর আইন বিভাগের সাফল্যের কারণ আমি মনে করি— আইনের শিক্ষার্থীরা তাদের রমজানের সময়টা ইলমে দ্বিনের সাথে কাটিয়েছে। তাই তাদের এই সাফল্য।এছাড়াও কুইজের শর্তে ছিল যে ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে বারণ আরেকটা কারণ হতে পারে। এতে প্রমাণ করে আইন বিভাগের শিক্ষার্থীরা মেধাবী।”
উল্লেখ্য ২৫ রমাদান দুপুর দুইটায় অনুষ্ঠিত প্রতিযোগিতার জন্য নির্ধারিত সিলেবাস ছিলো সূরা দোহা থেকে সূরা নাস এবং সূরা ইউসুফ এবং পরীক্ষাটি ১০০ নম্বরের হয়, যেখানে নৈর্ব্যক্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। পরীক্ষার সময় ১ ঘণ্টা, এবং এতে সূরার নামকরণ, নাজিলের প্রেক্ষাপট, বিষয়বস্তু ও আয়াতের অনুবাদ নিয়ে প্রশ্ন করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com