শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘শুধু খুচরা বেচি, পাইকারী দেই না’

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘শুধু খুচরা বেচি, পাইকারী দেই না’
১৮

গাইবান্ধায় ১৮ পিস ইয়াবাসহ শাহনাজ পারভিন নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক শাহনাজ পারভিন বললেন, ‘শুধু খুচরা বেচি, পাইকারী দেই না’।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহনাজ পারভিন ওই গ্রামের দুলা মিয়ার স্ত্রী। তিনি সাবেক ইউপি সদস্য এবং বর্তমান ইউনিয়ন মহিলা দল (বিএনপি) এর সাধারণ সম্পাদক।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় জনগণের সহযোগিতায় শাহনাজ পারভিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com