শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরের বাঁশের সাঁকু ভেঙ্গে যাওয়ায় সাত গ্রামের মানুষের দুর্ভোগ

শফিকুল ইসলাম বাদল   |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরের বাঁশের সাঁকু ভেঙ্গে যাওয়ায় সাত গ্রামের মানুষের দুর্ভোগ
১২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের প্রায় শত মিটার দীর্ঘ বাঁশের সাঁকোটি হঠাৎ ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। নবীনগর সদরের সাথে ফতেহপুরসহ আশে-পাশের সাতটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য দীর্ঘদিন যাবত এই বাঁশের সাঁকোর ওপর নির্ভরশীল ছিলেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বয়স্ক ব্যক্তি, রোগী ও গর্ভবতী নারীদের চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীদের মালামাল পরিবহনে ও বিরম্বনার সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা জানান- তারা প্রতিবছর নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ ও মেরামত করে থাকেন। কিন্ত এটি স্থায়ী সমাধান নয়। ইতিমধ্যে একাধিকবার পাকা সেতুর দাবিতে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এলাকাবাসী অবিলম্ব একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবী জানিয়েছেন। যাতে সাত গ্রামের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত করতে পারেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com