মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ। | সোমবার, ১৬ জুন ২০২৫ | প্রিন্ট | ১২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
আজ ১৬/০৬/২০২৫ কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে কেশবপুর উপজেলা প্রাশাসন এসময় শংকর ঘোষ (৪৫), পিতা: বিষ্ণুপদ ঘোষ, সাং বিদ্যানন্দকাটি, কেশবপুর, যশোরকে গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ শরীফ নেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কেশবপুর, যশোর। আমাদের নিত্য ব্যবহার্য ও অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কোন অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com