শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে বেদের খুপড়িতে অভিযান চালিয়ে ৬০টি টিয়া পাখি, জালসহ ফাঁদ জব্দ

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে বেদের খুপড়িতে অভিযান চালিয়ে ৬০টি টিয়া পাখি, জালসহ ফাঁদ জব্দ
৮৭

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন ও পশুসম্পদ কমর্কর্তা এক বিশেষ অভিযান চালিয়ে বেদের ঘর থেকে ৬০টি বন্য টিয়া পাখি ও ফাদের জাল উদ্ধার করেছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ উজ্জ্বল হোসাইন।

সরেজমিন দৈনিক ইনকিলাব প্রতিনিধির সহযোগিতায় গোপন সংবাদের ভিক্তিতে হোসেনপুর ও আশপাশঁ থেকে বেদে সম্প্রদায়ের লোকজন বাশঁ ও জাল দিয়ে এক বিশেষ ফাঁদ পেতে অবৈধভাবে টিয়া পাখি শিকার করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গোপনে পাচার করে আসছিল বলে স্থানীয়রা জানান।

এমন খবরের সূত্র মতে মঙ্গলবার দুপুরে পৌর সদরের জামাইল গ্রামের ব্রহ্মপুত্রের শাখা নদের তীর এলাকায় অস্থায়ী ০৫টি বেদের খুপরি ঘরে অভিযান চালিয়ে ৩টি খাচাঁ ও প্লাস্টিকের বেগের ভিতর থেকে ৬০টি দিয়া পাখি উদ্ধার করে। অভিযানের সময় বেদে সম্প্রদায়ের লোকজন নদের পাশ্বে জঙ্গলে পালিয়ে যায়।

পরে এসব টিয়া পাখি ও ফাঁদ হিসেবে ব্যবহার করা জাল, বাঁশের লাঠি, দড়ি ও শুটকি মাছ সাংবাদিক ও আশপাশের লোকজনের সহযোগিতায় জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার নিকট নিয়ে আসলে, তিনি সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম.মোহাম্মদ আলী, সাংবাদিক খায়রুল ইসলাম ফকির শাহিন আহমেদ সহকারে উপজেলা মাঠে পাখিগুলোকে মুক্ত করে দেন এবং অবৈধ জালগুলো পুড়িয়ে দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com