শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ১২ কেজি গাঁজা ও ২৬০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ২২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ১২ কেজি গাঁজা ও ২৬০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার
৯৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। উপজেলার সলিমগঞ্জ ও মিরপুর এলাকায় এ অভিযান দুটি পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানাযায়- গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এএসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল সলিমগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদী সংলগ্ন খাল এলাকায় সন্দেহভাজন এক পুরুষ ও চার নারীকে তল্লাশি করে তাদের ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনাই আটককৃতরা হলেন-মো. আরিফুল ইসলাম (৪২) ও তার স্ত্রী বিলকিস বেগম (৩৭) তাদের বাড়ি গৌরীপুর (ময়মনসিংহ) , নাজমা (২৬) বাড়ি পঞ্চগড় , মাইমুনা (২২) বাড়ি আশুলিয়া (ঢাকা), আমেনা (২৭) বাড়ি বগুড়া।

একই রাতে নবীনগর থানার এসআই শাহ আলমের নেতৃত্বে আরেকটি দল মিরপুর এলাকা থেকে স্থানীয় মাদক ব্যবসায়ী আব্দুল জব্বার মোল্লা (৪৮) কে সন্দেহভাজন হিসেবে আটক করে দেহ তল্লাশি করে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩,৫০০ টাকা উদ্ধার করে। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন- “দুটি পৃথক অভিযানে মোট ১২ কেজি গাঁজা, ২৬০ পিস ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে”।

আটকদের বৃহস্পতিবার ২১/৮/২৫) বিকেলে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com