এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি হোসেনপুর: | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলায় বর্শিকুড়া গ্রামের কলিমের বাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ইউসুফ (৫) ওই গ্রামের কামাল মিয়ার ছেলে।
তার পাশ্ববর্তী নুরিয়ার দোকান বাজারের ঔষধ ব্যাবসায়ী রেনু মিয়া জানান, বাড়ির পাশ্বে পুকুরের কাছে খেলা করার সময় সকলের অজান্তে সে পুকুরে পড়ে যায়। প্রতিবেশিরা জানান,তার মা ছেলেকে বাড়ির বাইরের উঠানে অন্যদের সাথে খেলা করতে দিয়ে তিনি গৃহস্থলির কাজ করছিলেন। কাজ শেষে তার মা ছেলের কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির আশপাশে ছেলেকে খুঁজতে থাকেন।
পরে প্রতিবেশী ও তার পরিবারের লোকজন পাশ্ববর্তী পুকুরে খুজঁতে যেয়ে দেখতে পান ইউসুফ পানিতে ভাসছে। ধারনা করা হচ্ছে শিশুটি খেলতে খেলতে সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com