শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৫ কোটি টাকা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ   |   শুক্রবার, ০৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৫ কোটি টাকা
৬৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাজারের একটি ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো মার্কেটজুড়ে।

প্রায় দেড় ঘণ্টার মধ্যে বাজারের অন্তত ৮০টি কাপড়ের দোকান এবং পাশের জাকের পার্টির কার্যালয়সহ আরও ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া বলেন, “এখানকার অধিকাংশ ব্যবসায়ী ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। এই অগ্নিকাণ্ডে তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।” তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com