সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা | শুক্রবার, ০৫ জুন ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
চরভদ্রাসনের চরঝাউকান্দার বালুরঘাটে নদীর কিনারে বড় ট্রাক্টর উল্টেপড়ে ট্রাক্টরের নিচে পড়ে ঝিনাদাহ জেলার শৌলকোপা থানার শাহবাজ গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস(২০) গতকাল ৪ইজুন রাত ১২.০০টার পর যে কোন সময় নিহত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ চরঝাউকান্দা ইউপি পি চেয়ারম্যান বদরুজ্জামান বদুর মাধ্যমে দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন।
জানা গেছে,ঝিনাদাহ জেলার শৌলকোপা থানার শাহবাজ গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস(২০)ট্রাক্টর ড্রাইভার নয়। নদীর কিনারে ট্রাক্টর চালানোর শিখার জন্য ট্রাক্টর মালিক মোহাম্মদ আলী সেখানে উপস্থিত বলে জানিয়েছেন কয়েকজন।কি কারনে দুৃরঘটনা তা জানা যায়নি। ফায়ার সাভি’য ওচরভদ্রাসন থানার এসআই মোজাম্মেল সঙ্গীয় নিয়ে সকাল ১০.০০ ঘটিকায় লাশ উদ্ধারা করা হয়েছে। চরভদ্রাসন থানায় একটি অপমৃতমামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং১০তাং ৫/৬/২০২৬ইং।
ও ব্যাপারে ট্রাক্টর মালিক মোহাম্মাদ আলী জানান, গতকাল চাষাবাদের জায়গাটি দেখিয়ে আমার রোগী অসুস্থ থাকা ফরিদপুর মেডিকেল চলে আসছি রাতে আর কথা হয়নি সকালে বার বার ফোন দেওয়ায় ফোনটি রিসিভ না হওয়ায় এবংএলাকার লোকজন দিয়ে খবর নিয়ে জানতে পারি এক্সিডেন্ট করে মারা গেছে।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান (বদু) মৃধা জানান, জয় বিশ্বাস প্রায় তিন মাস ধরে এলাকায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন পরিশ্রমী ও নম্র স্বভাবের যুবক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনা কবলিত পরিবারের জন্য উপজেলা প্রশাসনের নিকট আথি’ক সহযোগিতার অনুরোধ জানান।
ইউপি চেয়ারম্যান আরো জানানএ ব্যাপার উপজেলা নির্বাহী অফিসার দুর্ঘটনা কবলিত পরিবারের জন্য দশ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com