নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: | শুক্রবার, ০৫ জুন ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা রুপগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রুপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও দানবীর মোঃ নুরুন্নবী ভুইয়া বলেন আমি যতদিন বেঁচে থাকবো রূপগঞ্জ উপজেলার সকল সাধারণ জনগণ হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষের সেবা করে যাবো।
নুরুন্নবী ভুইয়া আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।
এবং যতদিন বেঁচে থাকব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও রূপগঞ্জ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর আদর্শে রাজনীতি করে যাব এবং আমার প্রাণপ্রিয় নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভাইয়ের হাতে হাত রেখে স্বপ্নের রূপগঞ্জ রূপগঞ্জ গড়ার অংশীদার হতে চাই।
তিনি আরো বলেন দলীয় কার্যক্রমের পাশাপাশি রুপগঞ্জ উপজেলার সকল জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। সাংবাদিকদে কে
নাম উল্লেখ না করে এক হিন্দু বৃদ্ধা মহিলা কাঁপা কাঁপা কন্ঠে বলেন বাবা শোন নুরুন্নবী ভুইয়া খুব ভালো মনের মানুষ তিনি আমার এবং আমার পরিবার কে অনেকে সাহায্য সহযোগিতা করেছেন ভগবান যেন নুরুন্নবী ভুইয়ার সকল মনের আশা পূরণ করেন।
কয়েকজন সাধারণ জনগণের সাথে কথা বললে তারা জানান রূপগঞ্জ উপজেলার অধিকাংশ মসজিদ মাদ্রাসা,এতিমখানা ও মন্দিরসহ সকল প্রকার জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে সবসময় তিনি সাহায্য সহযোগিতা করে আসছেন তাই আমরা দোয়া করি আল্লাহ যেন নুরুন্নবী ভুইয়া ভাইয়ের সকল মনের আশা আল্লাহ পূরণ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com