শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি
৭১

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশুদের মধ্যে পরিবেশ ও জলবায়ু সচেতনতা বাড়াতে রাজধানীর হাজারীবাগ ও সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ কর্মসূচি পালন করেছে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (সিডব্লিউএফ)।

শুক্রবার বিকেলে একযোগে আয়োজিত এ কর্মসূচিতে সিডব্লিউএফ পাঠশালার শিক্ষার্থী, সংগঠনের আঞ্চলিক সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন বলে আয়োজকেরা জানান। এবারের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণ, এর বহুমাত্রিক প্রভাব এবং পরিবেশ সংরক্ষণে ব্যক্তি ও সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। শিশু-কিশোরদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পরিবেশবান্ধব জীবনযাপন, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু নীতিনির্ধারক বা বিশেষজ্ঞদের উদ্যোগ যথেষ্ট নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে এ বিষয়ে সচেতন ও প্রস্তুত করে তোলা জরুরি। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং একটি নিরাপদ, সবুজ ও টেকসই পৃথিবী গঠনে ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।

সংগঠনটির কর্মকর্তারা জানান, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিশু, নারী, জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী এবং তরুণদের ক্ষমতায়নে কাজ করে আসছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং জলবায়ু-সহনশীল ও সবুজ ভবিষ্যৎ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

এনভারমেন্টাল ইনোভেশন এন্ড রিসার্চ নেটওয়ার্কের প্রধান নির্বাহী ও চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরী জানান, পরিবেশ রক্ষার শিক্ষা পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকেই শুরু হওয়া উচিত। শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি নির্মাণের সমান।

তিনি বলেন, “আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা প্রকৃতিকে ভালোবাসবে, পরিবেশের প্রতি দায়িত্বশীল হবে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখবে। আজকের সচেতন শিশুরাই আগামী দিনের পরিবর্তনের নেতৃত্ব দেবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com