কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: | শুক্রবার, ০৫ জুন ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার গণ্ডা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে একই গ্রামের জামাল মিয়া ও সুজন মিয়ার মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার জেরে উভয় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামাল মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত সুজন মিয়া পালিয়ে গেলেও এলাকাবাসী তাঁর স্ত্রী অজু আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে জামাল মিয়া ও সুজন মিয়ার মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে জামাল মিয়া আহত হন। পরে তাঁকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, অভিযুক্ত সুজন মিয়া পলাতক রয়েছেন। তবে তাঁর স্ত্রী অজু আক্তারকে আটক করে থানায় রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com