মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | শনিবার, ০৬ জুন ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম’র নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ০৪ ই জুন কচুয়া থানাধীন ০৩ নং বিতারা ইউনিয়নের যুগিচাপর পাঁকা ব্রীজের উপর হরিপুর গ্রামের শিকদার বাড়ীর মোঃ আবুল কালাম শিকদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আশিকুর রহমান শিকদার প্রঃ শাকিব (২৬) কে ০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ। কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ০৫ই জুন শুক্রবার পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com